জলপথে বোর্ড অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন
দি নিউজ লায়ন ; শুক্রবার বিকালে মুমূর্ষু রোগী পারাপারের উদ্যেশ্যে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কচুবেরিয়া ঘাটে জলপথে বোট অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন সাগর কেন্দ্রের বঙ্কিম চন্দ্র হাজরা।ফলে কচুবেরিয়া থেকে লট ৮ পর্যন্ত রোগীর পারাপারের জন্যে নদীপথে দিবা রাত্রি চালু থাকবে এই পরিষেবা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্র নাথ খাড়া, সাগর ব্লক বিডিও সুদীপ্ত মন্ডল, সাগর জেলা পরিষদের সদস্য মহিতস দাস, জেলা পরিষদের সদস্য সুতনু মাইতি, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য প্রীতিলতা প্রামানিক প্রমূখ।
বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন জলপথে বোট অ্যাম্বুলেন্স টি কম জলে রোগী পারাপার করতে পারে।নদীতে বিভিন্ন সময় কম জল থাকার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীর পরিবার কে এবং এই অ্যাম্বুলেন্সটি চালু হওয়ার পর রোগীকে আর ভোগান্তিতে পড়তে হবে না।

Post a Comment